দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে ব-দ্বীপ ফোরাম এর অস্থায়ী কার্যালয়ে ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় ঢাকাস্থ ভোলার
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মোহাম্মদ হোসেন ফিলিপস এর সভাপতিত্বে মীর মোশারেফ অমির সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন এস এম সফিউল্যাহ রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়, সুইস রিয়েল এস্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্বাস উদ্দিন বিটু,খান ব্যাদার্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদ ভূইয়া, সুপ্রিম কোর্ট এর আইনজীবী
এডভোকেট বায়েজিদ,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও নির্মাতা প্লানার সৈয়দ আশিক।।
এছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন তৌফিকুর
রহমান,সৌখিন,বায়েজিদ,সুমন,মোঃআকতার,সাখাওয়াত হোসেন, ইন্জিনিয়ার ফুয়াদ আল হাসান, মোঃ তৌফিক ইমাম,হোসনে মোবারক সৌরভ, মোঃ মহিবউল্যাহ,মোঃফোরকান,বায়েজিদ, রিয়াজ,ইব্রাহিম সুমন,মিজান,আরিফ, মিনহাজ,শাকিল, মাসুদ, সুরভী, মামুন,মেজবাহ, আল আমিন, নোমান সহ ব-দ্বীপ ফোরাম এর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার মুক্ত হয় ভোলা। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে সারা দেশের চূড়ান্ত বিজয়ের ৫ দিন আগে ভোলা মুক্ত করেন। এই দিন ভোরে পাকিস্তানি সেনারা একটি লঞ্চে করে গোপনে পালিয়ে যায়।
এপ্রিলের শুরুর দিকে ভোলা ওয়াপদা ভবনে ক্যাম্প করে অবস্থান নেয় পাক হানাদার বাহিনী। ওই ভবনের ২টি কক্ষকে টর্চার সেল বানিয়ে নিরীহ মানুষকে ধরে এনে নির্যাতনের পর হত্যা করা হতো। ওয়াপদা ভবনের পাশেই রয়েছে বধ্যভূমি যেখানে শতশত মুক্তি পাগল মানুষকে হত্যা করে মাটি চাপা দেয়া হয়ে ছিলো।
ভোলার দেউলা, বাংলাবাজার এবং দৌলতখানের গুপ্তেরগঞ্জ বাজারে সম্মূখ যুদ্ধে পরাজিত হওয়ার পর পাকসেনাদের মনোবল ভেঙ্গে পরে। ভোলার মুক্তিযোদ্ধারা চারদিক থেকে ঘিরে শহর দখলের জন্য প্রস্তুতি নিতে থাকে। এমন সময়ে ১০ ডিসেম্বর ভোর রাতে ভোলা লঞ্চ ঘাট থেকে লঞ্চ যোগে পাকবাহিনী ভোলা থেকে পালিয়ে যেতে শুরু করে। মুক্তিযোদ্ধারা তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে মিত্র বাহিনীকে খবর দেয়া হলে চাঁদপুরের কাছে মিত্র বাহিনীর বিমান হামলায় পাকসেনাদের বহনকারী লঞ্চটি ডুবে যায়।
পাকবাহিনী পালিয়ে যাওয়ার পর ১০ ডিসেম্বর সকালে কালেক্টরেট ভবনের সামনে পতাকা উড়িয়ে ভোলাকে হানাদার মুক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধারা। এভাবেই ভোলা হানাদার মুক্ত হয়।